সাতক্ষীরা প্রতিনিধি : মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বিভিন্ন অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা থানা থেকে ছয়জন, কলারোয়া থানা থেকে ছয়জন, তালা থানা তিনজন, কালিগঞ্জ থানা ছয়জন,শ্যামনগর থানা আটজন, আশাশুনি থানা ছয়জন, দেবহাটা থানা দুজন, পাটকেলঘাটা থানা পুলিশ দুজনকে আটক করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।


