সাতক্ষীরায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় ৩৩ জনকে জরিমানা

জেলা প্রতিবেদকঃ সাতক্ষীরায় করোনো পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলাব্যাপী জনসমাগম কমাতে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সমন্বয়ে চলে এ অভিযান।
জেলা প্রশাসন সূত্র জানায়, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় না রেখে ওষুধ বিক্রয় করায় সাতক্ষীরা শহরের সরদার ফার্মেসিকে ২ হাজার টাকা, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করায় একজনকে ৫০০ টাকা এবং ত্রাণ দেওয়ার নামে অনেক মানুষকে জড়ো করায় নিউমার্কেট মোড়ে ফিরোজ মাহমুদ নামে একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অনুরূপভাবে সামাজিক দূরত্ব না মানায় কালিগঞ্জ উপজেলায় ৫টি মামলায় ১২ হাজার ৬০০ টাকা, আশাশুনি উপজেলায় ১০টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা, তালা উপজেলায় একজনকে ৫০০ টাকা, দেবহাটায় আটজনকে ৩ হাজার একশ টাকা, কলারোয়ায় ৬টি মামলায় জন্য ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।