সাধারণ মানুষের আস্থা অর্জনে ঢাকা স্পেলাউইজড হসপিটাল

রাজধানীর উত্তরায় অবস্থিত ঢাকা স্পেলাউইজড হসপিটাল ধীরে ধীরে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে। উন্নত চিকিৎসা সেবা, রোগীবান্ধব পরিবেশ এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে হাসপাতালটি ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে সুনাম অর্জন করেছে।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন সেবা কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে রোগীদের মানসম্মত ও মানবিক চিকিৎসা প্রদান করা। আমরা চাই, মানুষ এখানে এসে আস্থা ও স্বস্তি অনুভব করুক।”

তিনি আরও জানান, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ চিকিৎসক দল এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে হাসপাতালটি সেবার মান ধরে রাখার চেষ্টা করছে। পাশাপাশি রোগীদের অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, সহজলভ্য চিকিৎসা সেবা এবং আন্তরিক আচরণের কারণে ঢাকা স্পেলাউইজড হসপিটাল অল্প সময়েই একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।