জেলা প্রতিবেদকঃ বেপোয়ারা ট্রাকের ধাক্কায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হকের (৫৫) মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বলিয়াপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, সকালে হেমায়েতপুর বলিয়াপুর এলাকা অটোরিকশা যোগে বাড়ি যাচ্ছিলেন এমদাদুল হক। এ সময় পাটুরিয়াগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


