সারাদেশের মতো বরগুনার মোকামিয়া ট্রিপল কামিল মাদ্রাসায় শোক দিবস পালন

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকেঃ বরগুনা  জেলার বেতাগীর করুণা মোকামিয়া ট্রিপল কামিল মাদ্রাসায় আজ (১৫ আগষ্ট )হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এতে আলোচনা সভা, কুরআন তেলাওয়াত বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী, দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মাও মোহাম্মদ নিজামুল ইসলাম এর সভাপতিত্বে সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, হামদ, নাত, কবিতা, রচনা ও বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ছাত্র শিক্ষক কর্মচারী সহ এলাকার ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন- উক্ত মাদ্রাসার সহকারী আরবী  প্রভাষক মাও  মিজানুল রহমান লেবুখালী হুজুর আলোচনা করেন অত্র মাদ্রাসার  আরবি প্রভাষক কাওসার সাহেব আলোচনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক  মোঃ সায়েম সাহেব ,রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আনছার উদ্দিন সাহেব, পদার্থবিজ্ঞানের  প্রভাষক  মাসুদ সাহেব বলেন ১৯৭১ সালে স্বাধীনতার পর যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন দেশীয় ও বিদেশী চক্রান্তকারিরা বাংলাদেশের অগ্রযাত্রাকে চিরতরে ধুলিসাৎ করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে  স্বপরিবারকে হত্যা করে। বঙ্গবন্ধু মানে একটি দেশ, একটি জাতি, একটি ইতিহাস। স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু ছাড়া অকল্পনীয়। তাই  আমাদের সকলের ইতিহাস সর্ম্পেকে জানতে হবে। ১৫ আগষ্টে বঙ্গবন্ধু সহ সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে এবং অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত বক্তৃতা রাখেন।
সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ নিজামুল ইসলাম সাহেব আলোচনা করেন এবং তিনি বলেন আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ।ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী কিছু সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। তবে দেশের বাইরে থাকায় এ সময় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র তাকে হত্যা করে। এর মধ্য দিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও অগ্রযাত্রাকে ক্ষুব্ধ করার অপপ্রয়াস চালায়। ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।
বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সকল শহীদদের জন্য বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অত্র মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক সাহেব।
পরিশেষে দুপুর ১টায় পুরস্কার বিতরনী ও কাঙ্গালী ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়