সিংগাইর উপজেলার বায়রা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ জাকির হোসেন, সিংগাইর, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ১-নং বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামের পাশে মৃত মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ ফজর আলী(৩৫)-র ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
২৮-শে ফেব্রুয়ারী রোজ রবিবার দুপুর আনুমানিক একটা বাজে ১-নং বায়রা ইউনিয়ের চাড়াভাঙ্গা গ্রামের খান ব্রিকসের পাশে স্থানীয় মোঃ ফজর আলী(৩৫) তার গরুর জন্য নিজ ভুট্টা ক্ষেতে ভুট্টা পাতা সংগ্রহ করতে যায়। ভুট্টা পাতা সংগ্রহের এক পর্যায়ে ক্ষেতের ভেতর পরিচয় বিহীন এক নারীর মরদেহ দেখতে পায় সে। তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে মরদেহটি দেখতে পেয়ে ১-নং বায়রা ইউনিয়ন পরিষদকে অবগত করে।  পরিষদের ঐ এলাকার মেম্বার মোঃ ছোরহাব হোসেন সিংগাইর থানাকে অবগত করে দুজন গ্রাম পুলিশকে সাথে করে ঘটনাস্থলে পৌছান।
সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় জানা যায় নি। ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে এখনি কিছু বলা সম্ভব নয়।
 এ রিপোর্ট লিখার পূর্ব মুহূর্ত পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।