সিগারেট চুরির লজ্জায় কিশোরের আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধিঃ মোঃ রাসেল আলী: সমাজ পতিদের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে মেহেরপুরের গাংনীতে রাব্বি হাসান(১৫)  নামের শিক্ষার্থী আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নে কড়ুইগাছি গ্রামে এই ঘটনা ঘটে। রাব্বি হাসান কড়ুইগাছি গ্রামের চেনির উদ্দিনের ছেলে ও স্থানীয় কে. এ. বি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার জানান, সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা, আবদুল হান্নান ওরফে হনা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু ও রায়পুর গ্রামের নাকিমদ্দিন মোল্লার ছেলে, তার ছেলে রাব্বি হাসানের বিরুদ্ধে মোদির দোকানে চুরির অভিযোগ এনে তাকে গাছের সাথে বেঁধে মারধর করেন। পরে সালিশি বসিয়ে 10 হাজার টাকা জরিমানা করে। মিথ্যা চুরির অপবাদ ও গাছের সাথে বেঁধে নির্যাতন সইতে না পেরে রাব্বি হাসান বাড়িতে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে।

কে এ বি বিদ্যালয় এর পাশে একটা ছোট মোদির দোকান রয়েছে। সে দোকানে রাব্বি হাসান সহ তার এক বন্ধু কিছু কেনার জন্য গিয়েছিলেন। দোকানে কাউকে না পেয়ে দোকানের সামনে কিছুক্ষণ অপেক্ষা করে তারা। এরপর দোকান মালিক কছিমদ্দিন দোকানের ভিতর শুয়ে থাকা অবস্থায় রাব্বি হাসান ও তার বন্ধুদের গতিবিধি লক্ষ্য করে, এবং দোকান থেকে বের হয়ে আসে। ইতোপূর্বে চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় অভিযুক্ত করে গাছের সাথে বেঁধে মারপিট করে। পরে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগের নেতা আবদুল হান্নান, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু ও রায়পুর গ্রামের উদ্দিন মোল্লার ছেলেসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে, ওই শিক্ষার্থীদের অভিভাবকদের 10 হাজার টাকা করে জরিমানা করে।

এ ঘটনার পর থেকে দোকানের মালিক পলাতক রয়েছেন। এছাড়া উপস্থিত সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান ওরুপে হনা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টুর সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। পরে তাদের মোবাইল ফোন কল দিলে বন্ধ পাওয়া যায়।

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বিষয়টি জানতে পেরে পরিদর্শন করে, লাশ উদ্ধার করে, ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। পরিবারের অভিযোগ দিলে সবাইকে ইউপি সদস্য আওয়ামী লীগের নেতা আব্দুল হান্নান ওরুপে হনা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজ সেন্টুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।