সিঙ্গাইর পৌরসভার নৌকার মনোয়ন পেলেন আবু নঈম মোঃ বাশার

জাকির হোসেন, সিঙ্গাইর প্রতিনিধি, মানিকগঞ্জঃ  আসন্ন সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন আবু নঈম মোঃ বাশার। নির্বাচন কমিশন অফিস(সিঙ্গাইর) এর সামনে আলাপ কালে আবু নঈম মোঃ বাশার এ কথা নিশ্চিৎ করেন।
 আবু নঈম মোঃ বাশার ক্রাইম পেট্রোল বিডি মানিকগঞ্জকে জানান, তিনি সহ মোট ছয়জন আওয়ামী লীগের নৌকা প্রতিকে সিঙ্গাইর পৌরসভার মেয়র পদে প্রচারণা করে। তাদের মধ্যে একমাত্র আমাকে নৌকা প্রতিকে আসন্ন পৌর নির্বাচনে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরা হলেন,মীর মোঃশাহাজাহান(৬৫), মোঃ উবায়দুল হক(৪৭), হাজী মোঃবারেক(৪৫), মোঃ আলমগীর(৪৭), এবং রতন (৫৮)।
তিনি আরও জানান, আমি যদি নির্বাচনে জয় লাভ করতে পারি তাহলে সিঙ্গাইর পৌরবাসীর জীবন যাত্রার মান উন্নয়ন সহ  পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা রুপে গড়ে তোলবেন বলে আসা প্রকাশ করেন। এ সময় উপস্থিত উবায়দুর সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকা বাসীর কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারাও এ বিষয়ে অনেক আনন্দিত। তারা তাদের মুল্যেবান ভোট নৌকা প্রতীকেই দিবেন এবং  আবু নঈম মোঃ বাসারকে নৌকা প্রতিক  দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।সেই সাথে দলীয় নির্দেশনা মেনে নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।