আনোয়ার হোসেন খোকন ঃ সিরাজগঞ্জের তাড়াশে ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবীতে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে । সোমবার বিকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম বিএসসির সভাপতিত্বে উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার মোঃ আরসেদ আলী, মুক্তিযোদ্ধা ও বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক,তাড়াশ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সনজিদ কর্মকার,এনজিও প্রতিনিধি ও লেখক আব্দুর রাজ্জাক রাজু,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আনোয়ার খাঁ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনিছ প্রধান প্রমুখ। আয়োজনে তাড়াশ উপজেলা সর্বস্তরের জনসাধারণ,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন ।


