আলহাজ আলী রনি বিশেষ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের হাটিকুমরুল র্যাব-১২ এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাটিকুমরুল র্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রধান অতিথি মহাপরিচালক র্যাব ফোর্সেস জনাব বেনজীর আহমেদ, বিপিএম (বার) ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এসময়ে উপস্থিত ছিলেন র্যাব-১২ এর অধিনায়ক ডিআইজি সেলিম মোঃ জাহাঙ্গীর, র্যাব-১২ এর উপঅধিনায়ক মেজর সাফায়াত আহম্মাদ সুমন পিএসসি, র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এন্ড্রু কেনেট রোজারিও প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আতোষবাজী প্যারাসুট, নৈশভোজ, ও ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


