সিরাজগঞ্জে একদিনে সর্বোচ্চ ৩২ জনের করোনা সনাক্ত

ফয়সাল অাহমেদ উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জে একদিনে সর্বোচ্চ ৩২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে।

আক্রান্ত,সিরাজগঞ্জ সদর ৩৬ জন, বেলকুচি ৪১ জন,চৌহালী ১৮ জন, কাজিপুর ০৯ জন,সলঙ্গা ০৮ জন,
শাহজাদপুর ০৮ জন,উল্লাপড়া ০৬ জন,তারাশ ০৫ জন,রায়গঞ্জ ০৫, ও কামারখন্দে ০৪ জন।

সোমবার (০৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর আজ বিকেলে ১৮৮ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩২ জনের নমুনায় করোনা সনাক্ত হয়েছে। বাকী ১৫৬ জনের রিপোর্ট নেগেটিভ  এসেছে। আক্রান্তদের মধ্যে বেলকুচিতে সর্বোচ্চ ১৯, শাহজাদপুর, কাজিপুর ও চৌহালীতে ৩ জন করে, উল্লাপাড়ায় ২ এবং সদর ও কামারখন্দে ১ জন করে রয়েছেন।

তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাাঁড়ালো ১৪০ জনে। নতুন ২ জনসহ মোট সুস্থ্য হয়েছেন ১৬ জন। মারা গেছেন দুজন।