সিরাজগঞ্জে পুকুর কেটে মাছ চাষ: কৃষকের সর্বনাশ

তানজির হাসান টিটু সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: চলনবিল অধ্যাষিত সিরাজগঞ্জের কয়েকটি উপজেলা জুড়ে আবাদী ফসলী জমি কেটে পুকুর মাছ চাষের ধুম পড়েছে। এদিকে ফসলী জমি কেটে পুকুর তৈরি করার ফলে কৃষকের সর্বনাশ হচ্ছে প্রতিনিয়ত।

জানা যায়, প্রতি বছরেরই এ জেলায় শতশত বিঘা আবাদী ও ফসলী জমি কেটে যত্রতত্র পুকুর কাটায় জলাবদ্ধতার ফলে অনেক কৃষক সঠিক সময়ে সরিষা, ভুট্টা, গম ও ধান চাষ করতে পারছেনা। আবার সামান্য বৃষ্টিতে পানি বের হতে না পারায় আবাদী ফসলের ব্যপক ক্ষতি হয়।
কৃষক আব্দুল শহিদুল ইসলাম জানান, অসাধু ব্যক্তিরা বেশী মুনাফার লোভ দেখিয়ে জমি মালিকদের ভুমির শ্রেণীর পরিবর্তন না করেই আবাদী জমিতে পুকুর কাটতে উৎসাহীত করছেন। একদিকে যেমন কৃষি জমি কাটার ফলে দেশের খাদ্যর চাহিদার ঘাটতি পড়ছে তেমন সরকার হারাচ্ছে রাজস্ব।

সরজমিনে দেখা যায়, জেলার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুরসহ বেশ কয়েকটি উপজেলায় এস্কাভেটর মেশিন (ভেকু) দিয়ে বেশ কয়েকটি ইউনিয়নে চলছে আবাদী জমি কেটে পুকুর খননের কাজ।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, গত পাচ বছরে এ উপজেলায় ২৪০০ বিঘা আবাদী জমি কমে গিয়েছে। এতে করে দেশে খাদ্য চাহিদানুযায়ী ঘাটতি পড়ছে। কৃষকের ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রæত পুকুর কাটা বন্ধ করতে হবে। আর তা না হলে খাদ্যর ঘাটতি পড়বে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে। যখনই কোন অভিযোগ পাই তখনই অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দেয়া হয়।