সিরাজগঞ্জ: কাজিপুরে যমুনার পানি বিপৎসীমার ১২১ সে.মি. উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধির হার অনেকটা কমে গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেল ৩টার দিকে যমুনার পানি কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪৬ মিটার। যা বিপৎসীমার (১৫ দশমিক ২৫ মিটার) ১২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার।
অপরদিকে, সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি রেকর্ড হয়েছে ১৪ দশমিক ২৮ মিটার। যা বিপৎসীমার (১৩ দশমিক ৩৫ মিটার) ৯৩ সেন্টিমিটার উপরে। ২৪ ঘণ্টায় পানি বেড়ে ১৬ সেন্টিমিটার। দু’টি পয়েন্টেই পানি বৃদ্ধির হার কমে গেছে।
একেএম রফিকুল ইসলাম আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টায় স্থিতিশীল যমুনার পানি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


