সিরাজগঞ্জে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

তানজির টিটু নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের সলঙ্গায় রতনকান্দি গ্রাম থেকে সুমন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার সকালে একটি মাঠের ভেতরে গাছের ডালপালা ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয় নিহত শিশু সুমন (১০) সলঙ্গা থানার নলকা ইউনিয়নের রতনকান্দি পূর্ব পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

ঘটনার সত্যতায় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, থানার রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুমন গত রাত থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার ভোরে স্থানীয়রা বাড়ির পাশে একটি জমির ভিতরের ইউক্যালিপটাস গাছের কেটে রাখা ডালপালার ভিতর থেকে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা করে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, নিহত শরিফুলের বাবার সাথে একই গ্রামের আবু বক্কর সিদ্দিক এর পুত্র হারুন-অর-রশিদ, কালু, সালাম, মোখলেসুর, মুকুলদের সাথে দির্ঘদিন বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শিশুটি খুন হতে পারে বলে মনে করেন স্থানীয়রা।

মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।