সিরাজগঞ্জে ৬ ইউনিয়ন ‘লকডাউন’ ঘোষণা

জেলা প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ‘লকডাউন’ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী।
লকডাউন ঘোষণা করা ইউনিয়নগুলো হলো- চর গিরিশ, মনসুরনগর, তেকানি, নিশ্চিন্তপুর, নাতুয়ারপাড়া ও সোনামুখি।
ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী জানান, জামালপু ও বগুড়া জেলার ধনুট উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ কারণে সিরাজগঞ্জের কাজিপুর ও জামালপুরের সীমান্তবর্তী ওই ছয়টি ইউনিয়ন লকডাউন করা হয়েছে।
অপরদিকে বগুড়ার ধনুট উপজেলার সীমান্তবর্তী সোনামুখি ইউনিয়নকেও ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিয়নে প্রবেশ ও বর্হিগমন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মদ এসব তথ্য  নিশ্চিত করেছেন।