সিরাজগন্জের শাহজাদপুরে করোনায় একজন চিকিৎসকের মৃত্যু

ফয়সাল অাহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগন্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের  প্রবীন ও জনপ্রিয় চিকিৎসক এবং বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সভাপতি শ্রদ্ধাভাজন ডা. ইউনুস আলি খান করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আজ ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি–রাজিউন)। করোনায়  চিকিৎসাধীন অবস্হায় হাসপাতালে স্ট্রোক করেছিলেন।

তিনি গরীবের বন্ধু ছিলেন। বিনা পয়সায় অনেক গরীব রোগীদের  চিকিৎসা করতেন তিনি। তার মৃত্যুতে শাহজাদপুরের মানুষ একজন বিপদের বন্ধুকে হারালেন। আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।