সিলেটে হজরত শাহজালাল ও হজরত গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে হজরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও হজরত গাজী বুরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান। এরপর বিকেলে এই তিন ওলির মাজার জিয়ারত করেন স্পিকার।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্পিকার কেবল মাজার জিয়ারত করতেই সিলেট আসেন। সফরকালে তিনি আর কোনো অনুষ্ঠানে যোগদান করবেননি।

রাত ৮টার দিকে পুনরায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।