১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫- এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
ডোপ টেস্টের সময়সূচীতে বলা হয়েছে, ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে ১২ অক্টোবর সোমবার সব প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন হবে।
স্বাস্থ্য পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে, ১৭ অক্টোবর শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেধাক্রম ১ থেকে ৭০তম পর্যন্ত, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মেধাক্রম ৭১ থেকে ১৪০তম পর্যন্ত এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে মেধাক্রম ১৪১ থেকে ২০০তম পর্যন্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরে ফলাফল প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) সাময়িকভাবে উত্তীর্ণ ২০০ জনকে মনোনীত করা হয়েছে।


