সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি নৌকা পদপ্রার্থী রাসেলের

কালিয়াকৈর প্রতিনিধিঃ আর মাত্র কয়েক ঘন্টা বাকি নির্বাচনের, কালিয়াকৈর উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নে নৌকার প্রার্থী জনাব রেজাউল করিম রাসেল তার নিজ বাসবভনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন  সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ও গাজীপুরের সাংবাদিক। কনফারেন্সে রাসেল যানান তিনি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশি। এক পর্যায়ে তাকে জিজ্ঞেসাবাদ করা হয় কোন কোন কেন্দ্র ঝুকিপূর্ণ বলে তিনি মনে করেন।

তখন তিনি ঝুকিপূর্ণ আছে তেমন কিছু কেন্দ্রের কথা বলেন এবং সকল সাংবাদিকদের প্রার্থনা করেন তারা যেন সেখানে অবস্থান করে। রাসেল আরও বলেন দেশরত্ন শেখ হাসিনার শান্তির প্রতীক নৌকার নিয়ে তিনি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন
সকল নিয়ম কানুন পালনে তিনি নির্বাচন সম্পন্ন করবেন।