কালিয়াকৈর প্রতিনিধি আশিকুর রহমান: গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন বড়ই বাড়ী এ..কে ইউ ইনস্টিটিউশন ও কলেজে ৪৮১ নং কেন্দ্রে
২০১৯ ইং সনের এস.এস.সি পরীক্ষা শুরু হল আজ থেকে । পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় ১৩০০ শত শিক্ষার্থী, পরীক্ষা শুরুর প্রথম বেশ প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। কড়া নিয়ম-কানুন ও বিশেষ আইন শৃংখলা বাহিনীরও ব্যবস্থা ছিল কেন্দ্রটিতে।
কোন প্রকার অসাধুপায় ও আইন বিরুধী কার্যকলাপ হবে না বলে জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ সোলায়মান সিকদার সাহেব।
কেন্দ্রটিতে ২০ টি কক্ষে পরীক্ষা হলেও কোন কক্ষে সমস্যার সৃষ্টি হয় নি বলে জানিয়েছেন হল সুপার ও সহকারী হল সুপারবৃন্দ। এছাড়া প্রতিটি কক্ষে বিশেষ ভাবে দৃষ্টি রাখেন শিক্ষা অফিসের কর্মকর্তা ও ম্যজেস্ট্রেট।
কেন্দ্রের বাহিরেও ছিল কড়া নিরাপত্তা, কিন্তু পরীক্ষার শুরুর প্রথম দিন বলে রাস্তায় কিছুটা যানযট সৃষ্টি হয়েছিল বলে জানান অভিভাবকরা। তাদের দাবি পরীক্ষার্থীরা যেন যানযট মুক্ত ভাবে যাতায়াত করতে পারে সে ব্যাপারে সু-ব্যবস্থা গ্রহণ করতে হবে।


