আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরের অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব কর্মসূচির প্রকল্প তালিকায় মধ্যবিত্ত ব্যক্তিদের নাম থাকলেও বাস্তবে কাজ করে না ।
এতে প্রকল্পের বরাদ্দের বড় একটি অংশের ভাগ দিতে হয় প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরকে। এমন ঘটনায় কামারপুকুরের ধলাগাছ সমাজ কল্যাণ সংগঠনের৷ সাধারণ সম্পাদক মোঃ জুয়েল উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
জানা যায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মুহিত আলালের নামে ৪০ দিনের কর্মসূচিতে অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছে ওই এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।
অভিযোগে বলা হয়, উপজেলার কামারপুকুর ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচিতে প্রকল্প তালিকায় ০১নম্বর ওয়ার্ডে ২১ জনের নাম থাকলে তার মধ্যে ৯ জনেই দশ টাকার রেশন কার্ড ভিজিডি সহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে থাকে। আবার কয়েকজনের নাম থাকলেও ফোন নম্বর অন্যজনের রয়েছে। যা প্রকল্পের নিয়মবহির্ভূত কাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, ৪০ দিনের কর্মসূচির শ্রমিকদের দিয়ে মেম্বার তার নিজস্ব জমিতে নিড়ানী দিয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির কতটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার তথ্য চাইলে উপসহকারী প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) রাজন রায়হান বলেন, আপনাকে তথ্য দেয়া যাবে না; আমার পিআইও স্যারের সঙ্গে বুঝতে হবে।
কামারপুকুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্যে আবদুল মুহিত আলালের সাথে কথা মুঠোফোনেযোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কথা হয় কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সাথে তিনি বলেন, অভিযোগ পেয়েছি নামগুলো সংশোধন করা হবে,তবে ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির ৩০ দিনের কাজ হবে বলে জানান তিনি


