সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুসরাত জাহান, উপজেলা ভেটিরিনারি অফিসার অজয় রায়, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও সোনাতলা প্রেস ক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল। উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা ভেটিরিনারি অফিসার অজয় রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ ও খামারী সোনা মিয়া।


