সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, নির্বাচন অফিসার আশরাফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংস্কৃতিক কর্র্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠান স ালন করেন আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদ্যাপিত হয়।


