নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাবিবুল্লাহ (হাবু)। সে লাধুর চর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। মঙ্গলবার রাতে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত ২১ আগস্ট (ঈদের আগের দিন) থেকে সে নিখোঁজ ছিল। তিনি প্রতিবন্ধী ছিলেন। laসোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্র নদে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে নিহতের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


