স্পিড বোডে অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার

মোঃ সোলাইমান, সংবাদদাতা, মানিকগঞ্জঃ সম্প্রতি লক্ষ করা যায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা থেকে কাজিরহাট গামী স্পিডবোড ও লঞ্চে করে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পারাপার হচ্ছে।
দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিবালয়ের কূল ঘেশা পদ্মা নদীর পানি। কোন ধরনের লাইফ সাপোর্ট জ্যাকেট পড়া ছাড়াই এ সময় পদ্মা নদীর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তা- হীন ভাবে প্রতিদিনই চলছে অবাধে যাত্রী পারাপার। সেই সাথে যাত্রীদের জিম্মি করে হাতিয়ে নেয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। যেখানে একটি স্পিড বোডে ৮ থেকে ১০ জন যাত্রীর ধারণক্ষমতা থাকলেও পারাপার হচ্ছে ১৯ থেকে ২০ জন যাত্রী।
গাদাগাদি করে হলেও প্রয়োজনের তাগিদে দ্রোততার সাথে গন্তব্যে পৌঁছাতে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যাত্রীরা।
শিবালয় উপজেলার পানি উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী জানা যায়, পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে  বিপদ সীমার ৩৮ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। সকলকে সতর্কতার সাথে নৌরুটে সাস্থবিধী মেনে চলারও পরামর্শ দেন পানি উন্নয়ন সংস্থার উই কর্মকর্তা।