স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ সৈয়দপুরে’র পক্ষে ইফতার বিতরণ

মোঃ মাহফুজ সৈয়দপুর থানা: নীলফামারীর সৈয়দপুরে গরীব, অসহায়, নিম্নআয়ের ৪শতাধিক মানুষের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ সৈয়দপুরে’র পক্ষে ইফতার বিতরণ করা হয়েছে। পিকাপে করে শহরের বিভিন্ন পয়েন্টে অসহায় দুস্থদের হাতে ওই ইফতার তুলে দেয় সংগঠনের সদস্যরা।

রমজান মাস উপলক্ষে ইফতার বিতরণের অংশ হিসেবে আজ শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে শহরের পাঁচমাথা মোড়, মদিনা মোড়, জিআরপি মোড় ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় পথচারীদের মাঝে ওই ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরনে সার্বিক সহযোগিতা করছে সৈয়দপুরের শিল্প প্রতিষ্ঠান ইকু গ্রুপ।

ইফতার সামগ্রী বিতরণকালে সংযোগ সৈয়দপুরের আহবায়ক ইরফান আলম ইকু বলেন, ‘প্রত্যেক অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব এবং সেই জায়গা থেকে আমরা ইকু গ্রুপ সংযোগ সৈয়দপুরের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে যাচ্ছি। আজ শহরের বিভিন্ন পয়েন্টে ৪ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

ইফতার বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, সংযোগ সৈয়দপুরের সদস্য সচিব নওশাদ আনসারী, আলমগীর হোসেন, অপূর্ব, আজাদ, আসাদ, সামিউল, রাজা, জয় প্রমুখ।

উল্লেখ্য সংযোগ সৈয়দপুর সৈয়দপুরে ফ্রি অক্সিজেন সেবা, মেডিক্যাল ক্যাম্প, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, গরীব শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম সৈয়দপুরজুড়ে করে আসছে।