ফয়সাল আহমেদ স্টাফ রিপোর্টার: সড়ক ও জনপথের আওতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-খালখুলা সড়কের প্রায় ৭কি:মি: পাকা সড়কে হাজার হাজার গর্তের সৃষ্টি হওয়াতে যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারনের। তাছাড়া গত কয়েকদিনে বৃষ্টিতে সড়কটি দিয়ে চলাচলের একদম অনুপযোগী হয়ে গিয়েছে। কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পুকুর হয়ে গেছে।
সরজমিনে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের আওতায় ৭কিলোমিটার আ লিক সড়কের তাড়াশ থেকে খালখুলা পর্যন্ত প্রায় সবটুকুই ভেঙে চুরে এবং কাপেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ বছর যাবত সংস্কার বিহীন অবস্থা চলে আসলেও দেখার কেউ নেই। অথচ সড়ক দিয়ে মহাসড়কের যাওয়ার পথ হওয়াতে উপজেলার সাধারণ জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপুর্ন ওই সড়কটি। এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন, মালামাল ও যাত্রী পরিবহণ এমনকি সিরাজগঞ্জ, উল্লাপাড়া, রাজশাহীর সাথে কম সময়ে তাড়াশ, সিংড়া,শেরপুর এলাকার জনসাধারণ ওই আ লিক সড়কটি ব্যবহার করে থাকেন।
অপরদিকে উপজেলার দক্ষিন অ লের প্রায় ৩০টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে উপজেলার সদরসহ পাশ্ববর্তী জেলা বগুড়া যাতায়াত করে থাকেন।
স্থানীয় গাড়ী চালক আব্দুল বারিক জানান, কৃষি ফসলাদি পরিবহন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তাড়াশ-খালখুলা সড়কটি যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া গুরুত্বপূর্ণ হাটবাজার থাকায় প্রতিদিন এলাকার হাজারও মানুষ সড়কটি দিয়ে চলাচল করে।
ফয়সাল আহমেদ নামে পথচারী জানান, উপজেলার তাড়াশ সদর থেকে খালখুলা পর্যন্ত ৭ কিলোমিটার আ লিক সড়কটির পুরো সড়কেরই কার্পেটিং উঠে খানা খন্দে ভরে গেছে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, তাড়াশ থেকে খুটিগাছা পর্যন্ত সড়ক সংস্কারের কাজ চলছে। খুটিগাছা থেকে খালখূলা পর্যন্ত সড়কে অর্থ বরাদ্দ না থাকায় আগামী অর্থবছরে সংস্কার করা হবে বলেও জানান তিনি। ওই সড়কটি সংস্কার করা হলে জনসাধারনের এ কষ্ট আর হবে না।


