সিরাজ মাসুদ, ভোলা: ভোলার লালমোহনে সড়ক পরিবহন আইন ২০১৮ মন্ত্রী পরিষদে পাশ হওয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছ জানিয়ে আনন্দ র্যালি করেছে কোমলমতি ছাত্রছাত্রীরা। আজ সকাল ১০ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন , পৌরকাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,শিক্ষক অভিভাবক সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি লালমোহন থানার মোড় থেকে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।


