হরিনাকুন্ডে দুই গ্রুপে সংঘর্ষে আহত ৩ জন

নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডে থানায় সোহানপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩ জন। সূত্রে জানা এলাকায় গণযোসংযোগ করাকে কেন্দ্র করে সোহাগপুর বাজারে আজ সকাল ৬ ঘটিকায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী রোজদার আলী জানান; হরিনাকুন্ডে পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু গণযোসংযোগ যোগ দিতে যাওয়ার সময় একই এলাকার আশরাফুল (৩৭) ঐ গ্রামের হবিবার, আজিবার ও আমিরুলকে নির্দেশ করে সভায় উপস্থিত থাকতে; কিন্তু আমিরুল গণযোসংযোগে যেতে রাজি না হলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে বাধে। আশরাফুলের বাহিনী তিন জনকে কুপিয়ে আহত করে। বর্তমান তারা হরিনাকুন্ড স্বাস্থ্য কমপ্লােক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রোজদার আলী মুঠোফোনে ক্রাইম পেট্রোল বিডিকে জানান; আমিরুলের অবস্থা আশঙ্কাজনক এই সকল বিষয়ে সঠিক তথ্য জানার জন্য হরিনাকুন্ডে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ক্রাইম পেট্রোল বিডিকে জানান; ঘটনা ঘটেছে তবে সবাই একই দলের লোক, নিজের দলীয় কোন্দলের কারণে এই সংঘর্ষ হয়েছে। মুঠোফোনে মেয়র সাইদুল করিম মিন্টু ক্রাইম পেট্রোল বিডিকে জানান; নূরে আলম সিদ্দিকীর ছেলে সমির সিদ্দিকী ও ৭ নং রোঘনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেলের সাথে দীর্ঘ দিনের বিবাদ চলে আসছিল, এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছে।