হরিপুরে আপন চাচাতো ভাই বোন পানিতে ডুবে মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৬ নং ভাতুড়িয়া ইউনিয়ন মধুডাঙ্গী গ্রামে ঘটনাটি ঘটে।
মোঃ সফিকুল ইসলামের মেয়ে শোভা আকতার( ৪ বছর) ।  মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ রমিন( ৫ বছর)।  তারা আপন চাচাতো ভাই বোন  বাড়িতে সকালে নাস্তা খেয়ে খেলার উদ্দেশ্যে  বের হয়। বাড়ির পাশেই পুকুর পাড়ে খেলা করছিল। ৮ -৫-২০২২ ইং তারিখে সকাল ১০.৩০ মিনিটে গ্রামের লোকজন  পুকুরের পানিতে লাশ দেখে লোকজন জমায়েত হয় এবং  শিশু  দুইটির  লাশ উদ্ধার করে। ।
এই বিষয়ে হরিপুর থানা ইউডি মামলা হয়ে।
এমনটা জানিয়েছেন, হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।