হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামীলীগের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ত্রান বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ৭ টায় দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০,৩০ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান মুকুল বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৪৮ সাল থেকে ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৬৬ ছয় দফা, ১৯৬৯ গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে ১৯৭০ নির্বাচন দিতে বাধ্য হন এবং আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হওয়ার পরও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হন। নির্বাচিত প্রতিনিধি হিসেবে বাঙালি জাতির মহানায়ক সকল ষড়যন্ত্র অনুধাবন করে ১৯৭১সালে ৭ই মার্চ স্বাধীন রাষ্ট্রের রূপরেখা তৈরি করে লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্য যে ভাষণ দেন, সেখানে বাঙালি জাতির মুক্তির সকল নির্দেশনা ছিল এবং ২৬ শে মার্চে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বাঙালি জাতি রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ দুই লক্ষ মা- বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা।


