মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও( হরিপুর) জাতীয় পাটির উপজেলা শাখায় আয়োজনে সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসুচী শুরু হয়।
পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় , পরে দোয়া মাহফিলে মরহুম রাষ্ট্রপতির হুসেইন মুহম্মদ এরশাদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোঃ আফতাব উদ্দিন মন্ডল সভাপতি, জাতীয় পাটি হরিপুর উপজেলা শাখা,, মোঃ দেলওয়ার হোসেন মানিক সাধারন সম্পাদক, জাতীয় পাটি, হরিপুর উপজেলা শাখা, আরো উপস্থিত ছিলেন জাতীয় পাটির উপজেলা শাখার নেতা কর্মী বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি / সাধারণত সম্পাদক সহ জাতীয় যুব সংহতি , ছাত্র সমাজের অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।


