ঠাকুরগাঁও

হরিপুরে এসএসসি পরীক্ষায় পাস না হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় পাস না করায় তিনুয়া গ্রামের লিমা আক্তার (১৬) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের তিনুয়া গ্রামে জহিরুল ইসলামের মেয়ে লিমা, সে এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে হরিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।

লিমার বাবা জহিরুল ইসলাম বলেন, বর্তমানে ধান কাটার মৌসুম তাই আমি ও আমার স্ত্রী আজ  সকালে ধান কাটতে মাঠে যায়। এরপর দুপুর ১টার দিকে বাড়ি থেকে খবর আসে লিমা গলায় ফাঁস দিয়েছে, মাঠ থেকে বাসায় এসে লিমার গলা থেকে ফাঁস খুলে হরিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, এই বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।