হরিপুরে ঐতিহ্যবাহী আমাই দিঘিকে দৃষ্টি নন্দন করার জন্য স্ট্রীট লাইট স্হাপনের শুভ উদ্বোধন

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ আজ ১৪/০৮/২০২০ শুক্রবার সকাল এগারোটার সময় হরিপুর উপজেলা পরিষদ চত্বরে স্ট্রীট লাইটের শুভ উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম, হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, উদ্দিন,হরিপুর মুসলিম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান, , হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস,এম আলমগীর সহ দলীয় নেতৃবৃন্দ।

ঐতিহ্য বাহী আমাই দিঘি হরিপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত।মাননীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর দৃষ্টিতে আমাই দিঘি পাড়ে, বিভিন্ন প্রজাতির ফলের গাছ ও ফুলের গাছ রোপন করা হয়। এর আগেই পুকুর পাড়ে পাকা রাস্তা তৈরি করা হয় ও ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছে।