হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুরা ইউনিয়নের মেদনী সাগর ( বাগান পাড়া) গ্রামের মোঃ সাকিরের তৃতীয় ছেলে মোঃ সাব্বির(১৫) এর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে ।
পরিবার সুত্রে জানা যায় সাব্বির বনগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। সাব্বির বিকেল বেলা বনগাঁও বাজারের উদ্দেশ্য বের হয় এবং আনুমানিক রাত সাড়ে ৭ টার সময় বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আম বাগান মাঠে, নিমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন এবং ঝুলন্ত অবস্থায় সাব্বির এর লাশ দেখতে পাওয়া যায়।
অনেক সময় বিভিন্ন জায়গায় অজ্ঞাত কারণে আবার বাড়ি থেকে বের হয়ে চলে যেতো। সাকিরের ৬ মেয়ে ৩ ছেলে বড় ছেলে রয়েল, মেজো ছেলে, সোহেল ছোট ছেলে সাব্বির। সাব্বির কি কারণে আত্মহত্যা করেছে, পরিবারের লোকজন বুঝে উঠতে পারেনি বলে জানিয়েছেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে আমরা ঘটনা স্থলে ছুটে এসেছি,তিনি আত্মহত্যার ঘটনার সততা স্বীকার করেন।


