হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়।
উক্ত কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু হোসেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও, আরো উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান, উপজেলা পরিষদ হরিপুর ঠাকুরগাঁও, উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা, জনাব নগেন কুমার পাল ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মোঃ রুবেল হোসেন কৃষি অফিসার হরিপুর ,
মোঃ তাজুল ইসলাম অফিসার ইনচার্জ হরিপুর, মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ হরিপুর, জনাব অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান সরকারি মোসলেম উদ্দিন ডিগ্রী কলেজ হরিপুর ,মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, জনাব মোঃ জামাল উদ্দিন সাবেক সদস্য জেলা পরিষদ ঠাকুরগাঁও। জনাব মোঃ রায়হানুল হক মিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার হরিপুর ,উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


