হরিপুরে টিসিবি’র পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৫ নং সদর ইউনিয়নে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য, গরীব অসহায় মানুষের মাঝে  বিক্রয়ের শুভ উদ্বোধন করেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল, এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম ও হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব  মোঃ রুবেল হোসেন, থানা ভারপ্রাপ্ত পুলিশ  কর্মকর্তা, জনাব মোঃ তাজুল ইসলাম, সমবায় অফিসার হরিপুর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক  সহ সুধীজন ।

উদ্বোধনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল বলেন, হরিপুর  উপজেলার   ৯৫৫৪ জন গরীব অসহায় মানুষ  নিধারিত মূল্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সরকার নিধারিত ডিলার  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য  তালিকা ভুক্ত ব্যক্তি দের  নিকট  বিক্রয় করবেন।আপনারা বিভিন্ন ইউনিয়নের নিধারিত স্থান থেকে পণ্য  ক্রয় করবেন। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী তেল সহ পণ্যের দাম বাজারে  অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।

সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে, যাতে গরীব অসহায় মানুষ গুলো  কষ্ট না পায়।