মোঃ আনোয়ার হোসেন,হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল মহোদয় ও অফিসার ইনচার্জ, রাণীশংকৈল থানা, তত্বাবধানে এস আই মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে এ এস আই মোঃ শাহাদত জামান, এ এস আই মোঃ মিজানুর রহমান, কং-২৬২ প্রদীপ চন্দ্র রায় সহ গোপন সংবাদের ভিত্তি রানীশংকৈল থানাধীন ০২নং নেকমরদ ইউনিয়নের অন্তর্গত ভকরগাঁও গ্রামের ভকরগাঁও বিলপাড় বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় এর উত্তর পার্শ্বে, ভকরগাঁও গ্রাম হইতে কুমোরগঞ্জ ছিলিয়াপাথার গামী কাঁচা রাস্তার উপর হইতে ১৬-৩-২০২১ ইং তারিখে দুপুর ১২.৩০ মিনিটে আসামী,(১) মোঃ রাজু আলী (২৪) পিতা-মোঃ মোজাফ্ফর আলী, সাং-চাপাসার (কাঠালডাঙ্গী), ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন, ০২.মোঃ গোলাম মোস্তফা (২৭), পিতা-মোঃ মোকসেদ আলী, সাং-কান্ধাল, ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন, উভয়ের থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও। ওদের নিকট ৯৫০ গ্রাম শুকনো গাঁজা সহ আটক করে ।
রানীসংকৈল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তাকর্তার নিকট এবিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি জানান রাজু ও গোলাম মোস্তফা নামের দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে । মামলা নং ১৫


