হরিপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলর দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মোসলেম উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক মোঃ করিমুল হক মন্জু সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও হরিপুর মহিলা কলেজের প্রদর্শক মোঃ আবু তাহের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এডঃ ইব্রাহিম ও মোঃ সফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বিকাল তিনটায়  হরিপুর বটতলী  মহিলা কলেজ মাঠে উপাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মোঃ তৈমুর রহমান ও সাবেক এমপি  জেড মর্তুজা চৌধুরী তুলা।ড্যাবের মহাসচিব ডাঃ আব্দুস ছালাম, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আলোচনা শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।