হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নে গোয়াল দীঘি গ্রামের মোঃ তসলিম উদ্দিন এর বাড়িতে দিবাগত( ২৪-২-২০২২, ইং) তারিখে রাতে বিদ্যুৎ এর মেন লাইনের তার ছিড়ে পড়ে এই দূর্ঘটনা ঘটে। বিদ্যুৎ এর তার তসলিম উদ্দিন( খতখতু)এর বাড়ি উপর দিয়ে মেইন লাইন যাওয়ার ফলে তার গোয়াল ঘরে হঠাৎ রাত আনুমানিক রাত ১ টার সময় ছিঁড়ে পরে।তৎক্ষনাৎ ঘরে থাকা গরু ও ছাগল গুলো ছুটাছুটি করতে থাকে।
বিদ্যুৎ এর তারে টিন সহ অন্যান্য জিনিস পত্রে সাথে বিদ্যুৎ সংযোগ হওয়ার ফলে কেউ কাছে যাওয়ার সম্ভব হয়নি। বাড়ির লোকজন শোয়ারঘরের পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়ে কোন রকমে প্রানরক্ষা করে। গোয়াল ঘরে থাকা গরু ও ছাগল তারে জড়িয়ে মৃত্যু ঘটে।গরু ও ছাগলের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হলে ঐ লাইনে বিদ্যুৎ বন্ধ থাকলেও মেরামত করা হয়নি।
এলাকায় জনসাধারণ আতংকে আছে, গ্রাম্য এলাকায় বেশীরভাগ বিদ্যুৎ লাইন বাড়ির উপর দন্ডায়মান। স্থানীয় জনসাধারণকে দুর্ঘনার বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা জানান, রাত গভীর হওয়ায় পার্শ্ববতী বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে ছিল, কিভাবে বিদ্যুৎ এর তার ছিড়ে পরলো কেউ বলতে পারবো না। তবে তসলিম এর শেষ সম্বল ছিল, উপরোক্ত গরু-ছাগল। খুব গরীব অসহায় মানুষ, হিসেবে তাকে সরকারিভাবে সহযোগিতা করা প্রয়োজন বলে আমি মনে করি।


