মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: (ঠাকুরগাঁও,)জেলার হরিপুর উপজেলা ১ নং গেদুরা ইউনিয়ন এর মোঃ মহসিন আলি( ৩৫) পিতা-ঃ নুহু মোহাম্মদ , গ্রাম-গেরুয়া ডাঙ্গী, দীর্ঘদিন ধরে মহসিন মাদকের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়, ৮-২-২০২১ ইং রাত,৩,২৫ মিনিটে হরিপুর থানাধীন বনগাঁও বাজার এলাকায় এস আই মোঃ আবু ঈসার নেতৃত্বে পুলিশের বিশেষ দল শুকানী গ্রামের মসজিদের পার্শ্বে ওঁৎ পেতে থাকে।
মহসিন আলির গং ভুট্রা ক্ষেতের ভিতর দিয়ে এসে রাস্তায় উঠে। এ-সময় পুলিশ তাদের গতিরোধ করলে, বিশেষ কায়দায় মোড়ক থাকা ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মহসিন আলি কে ঝাপটিয়ে ধরে আটক করে অপর সঙ্গী চারজন পালিয়ে যায়।
এই বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপুর, মোঃ আওরঙ্গজেব কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, মহসিন আলির সঙ্গী চার জনকে গ্রেফতারের চেষ্টা করছি। মহসিন আলি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


