হরিপুরে মাদক ব্যবসায়ী  মামুমউজ্জামান ফেনসিডিলসহ আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ১ নং ইউনিয়নে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক।
অদ্য ইং ৪/৪/২২ তারিখ  এস আই আবু ইসা, এস আই রাকিবুল ইসলাম,এ এস আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে   গোপন  সংবাদের ভিত্তিতে গেদূরা ইউনিয়নের হাটপুকুর  সাকিনের ইনেস চন্দ্র রায় এর দোকানের সামনে হতে, আাসামী মাসুমউজ্জামান (৪৫) পিতা সুলতান আলী তালুকদার সাং খামার সেনুয়া, থানাঃ পীরগন্জ, জেলা ঃ ঠাকুরগাঁও কে ফেন্সডিল বিক্রয় কালে হাতেনাতে  আটক করেন।
এ সংক্রান্তে হরিপুর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা রুজু  করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাসুমউজ্জামান ঠাকুরগাঁও জেলায়  বিভিন্ন উপজেলায় মাদক বিক্রয় করে আসছিল।  তিনি  প্রত্যেকটি উপজেলায়  মাদক চোরাকারবারিদের বিশাল নেটওয়ার্ক তৈরি  করে  ফলে  প্রায় ধরাছোঁয়ার বাইরে থেকে মাদক দ্রব্য বিক্রি করে ।  আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে   হরিপুর থানায় মাদক দ্রব্য  মামলা আছে  ।