হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, সকাল ১১ ঘটিকায় র্যালী শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালী অংশ গ্রহন করেন হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব, অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল , এস এম আলমগীর সাবেক সাধারণ সম্পাদক, হরিপুর উপজেলা আওয়ামীলীগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম রিপন ও মোঃ জিল্লুর রহমান সাংগঠনিক সম্পাদক, মোঃ মোজাফফর আহমদ মানিক, সাংগঠনিক সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক ও মোঃ হবিবর রহমান ত্রান বিষয়ক সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর উপজেলা আওয়ামীলীগ,৫ নং হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনাবর হোসেন। ৩ নং বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, মোঃ শরিফ উদ্দিন সরকার সহ-সম্পাদক, ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগ,মোঃ আমজাদ আলী সাধারণ সম্পাদক ও মোঃ নজরুল ইসলাম সভাপতি, হরিপুর উপজেলা আওয়ামী যুবলীগ।
ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ,কৃষকলীগ,সকল অঙ্গ সংগঠন এর নেতা কর্মী বৃন্দ ।আলোচনা শেষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন ।


