মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড, গ্রামঃডাঙ্গীপারা, মোঃ রাসেল রানা, পিতাঃ মৃত মতিউর রহমান মতির ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। গত ৭-৪-২০২০ ইং তারিখে ঢাকা নারায়ণগন্জ থেকে বাড়িতে আসে,খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি জনসাধারণ সচেতনতায়, হরিপুর উপজেলা প্রশাসন কে অবহিত করলে। হরিপুর সদর হাসপাতালের ডাঃ আসাদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে, গত ৮-৪-২০২০ ইং তারিখে নমুনা সংগ্রহ আইইডিসিআরে প্রেরণ করে।
গত ১১-৪-২০২০ ইং তারিখে করোনা ভাইরাস সংক্রমনে পজেটিভ ফলাফল আসায়। পরে হরিপুর উপজেলা প্রশাসন তাদেরকে এনে হরিপুর সদর হাসপাতালে আইসোলেশনে রেখে করোনা ভাইরাস চিকিৎসা দেয়। কয়েকদিন ধরে চিকিৎসা দিয়ে, করোনা ভাইরাস নির্মূলে নমুনা পূণরায় আইইডিসিআরে প্রেরণ করা হলে। গত ১৭ এপ্রিল করোনা ভাইরাস শনাক্তের ফলাফল নেগেটিভ আসে। পূণরায় আবারো নমুনা প্রেরণ করা হলে ফলাফল নেগেটিভ আসে। হরিপুর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা দুই ভাইকে চিকিৎসা দিয়ে যাচ্ছি ইন্শাআল্লাহ সুস্থ হয়ে যাবে।
একজন সম্পূর্ণ সুস্থ তাকে আজকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। ডাঃ মোঃ হুমায়ুন কবির কাছে জানতে চাওয়া হলে, তিনি জানান হরিপুর উপজেলা করোনা ভাইরাস শনাক্ত তিন জন রোগী ছিল, আইইডিসিআরের রিপোর্ট অনুযায়ী একজন সুস্থ তাকে আজই ছেড়ে দিবো। এই নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা রইলো আর দুই জন।


