মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ১৭৫৭ সালে ২৩ ই জুন পলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। বৃটিশ শাসনের দমন নিপীড়ন অতিষ্ঠ হয়ে এদেশে জণগণ পরিত্রাণের আশায় মসজিদ, মন্দির, প্যাগোডা,গীর্জা এই জাতি মুক্তির জন্য প্রার্থনা করে।কখন বাঙালি জাতি স্বাধীনতার মুক্তি লাভ করবে । বাঙ্গালি জাতি বহু আশা করেছিল একটি স্বাধীন রাষ্ট্র পাবে কিন্তু ১৯৪৮ সালে দেশ ভাগের পরেও বাঙালি জাতি মুক্তি লাভ করে নি।
হাজারের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৯২০সালে ১৭ই মার্চ টুঙ্গিপাড়া গোপালগঞ্জে অজোঁ পাড়া গায়ে জন্মগ্রহণ করে, বঙ্গবন্ধুর তেইশ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র জন্ম হয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় শিশু দিবসটি যথাযোগ্য মর্যাদায় স্বরণীয় করে রাখার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন, হরিপুর উপজেলা আওয়ামীলীগ।
ঠাকুরগাঁও হরিপুরে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবসে উপলক্ষে সকাল ১০,০০ টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবসের কর্মসূচী শুরু হয় । উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাবু নগেন কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। হাজার বছরের বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না বাংলাদেশ নামের রাষ্ট্র জন্ম হতো না। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মহান নেতার জীবন আদর্শ নিয়ে আলোকপাত করা হয় ।
সকাল ১১, টায় আলোচনা দলীয় কার্যালয় জাতীয় শিশু দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, মোঃ যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, মোজাফফর আহমদ মানিক , সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আওয়ামীযুব লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী, কৃষক লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শ্রী প্রদীপ কুমার পাল,মহিলা যুব লীগের সভাপতি মোছাঃ জেসমিন আকতার শিখা , তাঁতীলীগের আহবায়ক মোঃ মাসুদ চৌধুরী, হরিপুর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক গণ । জাতীয় শিশু দিবসে মহান নেতার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল শেষে দিনের কর্মসূচী সমাপ্ত হয়।


