হরিপুর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কৃষক গ্রুপের মাঝে পাওয়ার থ্রেসার কৃষি যন্ত্র বিতরণ

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মাঝে পাওয়ার থ্রেসার কৃষি যন্ত্র বিতরণ, আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিপুর ঠাকুরগাঁও।

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় হরিপুর উপজেলা ৫৪ টি কৃষক গ্রুপের মাঝে ৩৮ টি পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণের লক্ষে আলোচনা অংশ গ্রহণ করেন, অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান, উপজেলা পরিষদ হরিপুর ঠাকুরগাঁও ও মোঃ আবদুল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও, বাবু নগেন কুমার পাল ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, উপজেলা কৃষি অফিসার মোঃ নঈমুল হুদা সরকার,মোঃ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, বিভিন্ন কৃষক গ্রুপের আগত সদস্য গন।