হরিপুর সদর হাসপাতালে মশার কামড়ে জনসাধারণ অতিষ্ঠ

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: হরিপুর (ঠাকুরগাঁও) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি হরিপুর উপজেলার প্রান কেন্দ্রে সদর ইউনিয়নে অবস্থিত। স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভিতরে বিভিন্ন জায়গায় কয়েক শত বিভিন্ন প্রজাতির আমগাছের চারা রোপণ করা হয়, আর খালি জায়গা গুলোতে বনজঙ্গলে ভর্তি।

এখন বর্ষা মৌসুমে গাছ গাছালি বন জঙ্গলে কারনে পোকামাকড় উপদ্রব হওয়ার সম্ভবনা বেশি। স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভিতরে একটি মসজিদ রয়েছে, মসজিদের পূর্ব ও উত্তর দক্ষিন দিকে সেঁতসেঁতে অবস্থায় ও জঙ্গলের কারনে মশার প্রজনন কেন্দ্র। মুসল্লীরা নামায আদায়ের জন্য গেলে মশার কামড়ে মুসল্লীগন নামায ঠিক মত পড়তে পারেনা।

রোগীরা মশা তাড়াতে রাতে আঁধারে মশার কয়েল ব্যবহার করে থাকে, যা স্বাস্থ্য সম্মত নয়। কেন মশা নিধনের জন্য কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে, তিনি জানান, আমার নিকট কোন মশা নিধনের মেশিনও নেই তাই কোন পদক্ষেপ নিতে পারি নাই।

উপজেলা পর্যায়ে কিছু মেশিন ছিল তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কে দিয়েছে। মশা নিধনের জন্য তাদের নিকট থেকে নিয়ে স্প্রে করার চেষ্টা করবো। আমি বর্তমানে বাহিরে আছি, অফিসে এসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।