আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ ঃ হলি আর্টিজান হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী সারায়ার জাহান ওরফ মানিক। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভােলাহাট উপজলার দলদলী ইউনিয়নের মুশরীভুজা গ্রামে। জঙ্গি সংগঠন আইএসআই’র আদলে গড়ে উঠা নব্য জেএমবি সংগঠনের শীর্ষ নেতা সারায়ার জাহানের পরিবার পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের উপহার! শুধু জঙ্গি পরিবার নয়, ভােলাহাট উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের বাড়ি দেয়া নিয়ে রয়েছে নানা অনিয়ম দুর্নীতির অভিযােগ। ভোলাহাট উপজেলা প্রশাসন বলছে, ইউপি চেয়ারম্যান ও অত্র এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সুপারিশেই দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার। ঢাকা মেট্রােপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, হলি আর্টিজান রেস্তােরাঁয় জঙ্গি হামলার অন্যতম মাস্টার মাইন্ড ও অস্ত্র চালানাের প্রশিক্ষক হিসেবে উল্লেখ করেছেন সারােয়ারের নাম।
ভূমিহীন কিংবা ২ শতকের নিচে জমি থাকা পরিবার জমিসহ ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত বাড়ি পাওয়ার কথা থাকলেও জঙ্গি সারায়ারের বড় ভাই মনিরুলের পৈত্রিক সম্পত্তি রয়েছে প্রায় ১৪ শতকেরও বেশি। তাহল প্রশ্ন উঠতেই পারে, কিভাবে একজন জঙ্গির পরিবারের সদস্য পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার। শুধু মনিরুলই নয়, ভােলাহাট উপজেলাতে প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাড়ি নিয়ে স্থানীয় বাসিন্দা ও আওয়ামীলীগ নেতাদের রয়েছে নানা অভিযোগ। দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজদ আলী ভুটু বলেন , ভূমিহীন দরিদ্র হওয়ার সুবাদেই বাড়ি পেয়েছে জঙ্গি হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী সারায়ার জাহানের বড় ভাই মনিরুল ইসলাম। ভােলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, অভিযােগ হলেও শুধুমাত্র ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সুপারিশে পরিবারটিকে বাড়ি দেয়া হয়েছে । অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান রাবুল হাসান জঙ্গী সারায়ারের পরিবার বাড়ি পাওয়ার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ।
ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ বলেন, ভোলাহাট উপজেলার প্রশাসন আওয়ামীলীগের সাথে পরামর্শ না করেই জন প্রতিনিধিদের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ন করছে । তাই অনিয়মের অভিযােগ আবারাে খতিয়ে দেখার দাবি করেছেন তিনি।
হলি আর্টিজান হামলার কয়েকদিন আগ থেকে নিয়মিত জঙ্গীদের বিভিন্ন তাত্বিক জ্ঞান ও উদ্দীপনামূলক বক্তব্য দিতেন সারায়ার জাহান। এমন একজন জঙ্গীর পরিবার ভূমিহীন না হওয়া স্বত্বেও প্রধানমন্ত্রীর উপহার পাওয়াকে কাকতালীয় বলে মনে করছেন আওয়ামীলীগ ও এর সহযােগী সংগঠনের নেতাকর্মী এবং সচেতন মহল্।
অন্যদিকে বিষয়টি সরজমিন গিয়ে তদন্ত করা হবে বলে জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তিনি আরও বলেন, অনিয়মের অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


