নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে চালবাহী একটি বলগেট ডুবির ঘটনা ঘটেছে। এতে বলগেটটিতে থাকা ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার ডুবে গেছে। ৯ হাজার ২৪০ বস্তা চাল সকালে চেয়ারম্যানঘাট থেকে বলগেটে করে আসার সময় ঢেউয়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায়।
তবে এতে কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বলগেটের মাঝি কবির হোসেন।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে মেঘনা নদীর কেরিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে ৯ হাজার ২৪০ বস্তা চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে আল্লারদান নামের একটি বলগেট মেঘনা নদীর চেয়ারম্যানঘাট থেকে তমরদ্দি ঘাটের উদ্দেশে বের হয়। সকাল ৭টার দিকে কেরিংচর এলাকায় পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে চালসহ বলগেটটি ডুবে যায়। চালগুলো বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. একরাম উল্যা জানান, জেলা শহরের দত্তেরহাটের তাজু নামে এক ডিলার হাতিয়ার সরকারি খাদ্য গুদামের জন্য চাল সরবরাহ করছিল।


