হরিপুর (ঠাকুরগাঁও): মহান স্বাধীনতা দিবসে হরিপুর এর ইতিহাস সভ্যতা সাংস্কৃতির দর্পন হিসেবে সাহিত্য পরিষদ হরিপুর,এর প্রকাশনায় “হামার বাড়ি হরিপুর” এর মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান পরিচালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নগেন্দ্র রাম দাস। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত পৃষ্টপোষক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম , অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম , মৎস্য কর্মকর্তা, ভূমি কর্মকর্তা ও অন্যান্য সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
সাহিত্য পরিষদ হরিপুর, এর সম্মানিত সভাপতি মোঃ মোবারক হোসেন বলেন, প্রকাশনাটি হরিপুর উপজেলাবাসীর হাতে তুলে দিতে পেরে আল্লাহর নিকট সন্তুষ্টি আদায় করেন। এই কার্যক্রম অবশ্যই হরিপুর উপজেলার সভ্যতা ও সংস্কৃতিতে বৃহত্তর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি পৃষ্ঠপোষক , উপদেষ্টা কমিটি ও সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হরিপুর সাহিত্য পরিষদের পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল করিম সাত্তার বলেন, এই সীমান্ত ঘেঁষা উপজেলাটি নানান শ্রেণীর পেশার মানুষ বসবাস করে তাই স্থানীয় সভ্যতা ও সংস্কৃতি বেশি গুরুত্ব পেয়েছে প্রকাশনাটিতে। সুপ্ত মেধা বিকাশে সাহিত্য চর্চার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন। লুকায়িত মেধা ও প্রতিভাগুলোর সাহিত্য জগতে ভুমিকা রাখবে বলে তিনি মনে করেন এবং উপজেলাবাসীকে একটি করে বই সংগ্রহের অনুরোধ করেন।
ছাত্র/ছাত্রীদের জন্য বইটি বিশেষ ৫০% ডিসকাউন্ট ও অসামর্থবান ছাত্র/ছাত্রীদের নির্বাহী কর্মকর্তা বরাবরে নিজ হস্তে( কম্পিউটার ড্রাফট অগ্রহণযোগ্য) লিখিত আবেদন করা সাপেক্ষে ফ্রীতে বইটি সংগ্রহ করতে পারবে বলে আশ্বাস প্রদান করেন ।
মহান স্বাধীনতা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে, সাহিত্য পরিষদের ম্যাগাজিনে প্রকাশিত লেখা থেকে দুটি কবিতা আবৃত্তি করা হয় যা অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য বাড়িয়ে দেয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোঃ মনোয়ার হোসেন রিপন ও মোঃ রহমত আলী, হরিপুর সাহিত্য পরিষদের সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।


